বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে: রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন:

সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল:

রিপোর্ট : খেলার ডেস্ক :

 

সবার নজর ছিল মিরপুর শের-ই-বাংলায়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়ার পথ পরিষ্কারই ছিল। অবশেষে গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে দায়িত্ব নিলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। আরেক সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পরদিনই দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্ব পেলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

 

 

বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিয়ানক। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

 

নানা অনিয়ম-দুর্নীতি এবং পরিচালকদের অনাস্থার অভিযোগে গতকাল (২৯ মে) ফারুকের বিসিবির পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবি সভাপতির পদও বাতিল হয় ফারুকের। কারণ বিসিবির সভাপতি হতে হলে অবশ্যই পরিচালক হতে হয়।

এদিকে, ফারুককে অপসারণের আগেই আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করে রেখেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আইসিসিতে কর্মরত ছিলেন। মন্ত্রণালয়ের ইশারা পেয়ে সেই চাকরি ছাড়েন তিনি।

 

গতকাল ফারুকের পরিচালক পদ থেকে মনোনয়ন বাতিলের দিনে জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলর হিসেবে মনোনীত করে বুলবুলকে। আর আজ (৩০ মে) এনএসসির ক্ষমতাবলে বিসিবির পরিচালক হয়েছেন তিনি। এখন হলেন বিসিবি প্রেসিডেন্ট।

জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ এনএসসির কোটায় ৫ জন কাউন্সিলর এবং ২ জন পরিচালক হতে পারেন। সেই ক্ষমতাবলে এর আগে বোর্ড পরিচালক ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। তবে আগস্টে সরকার পরিবর্তনের পর ইউনুস পদত্যাগ করেন এবং সাজ্জাদকে অপসারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা