রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ: ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২:

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

ইরানের ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী আরও দাবি করেছে, দূর থেকে চালিত বিমান ১৫টি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। খবর আল-জাজিরার।

 

 

পোস্টে একটি ছবিও সংযুক্ত করা হয়েছে। এতে তেহরানের মেহরাবাদ, মাশহাদ, দেজফুল বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

 

এক্স পোস্টে আরও বলা হয়েছে, ‘এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ’

 

ইসরাইলি বাহিনী আরও বলছে, ‘বিমান বাহিনী এই বিমানবন্দরগুলো থেকে উড্ডয়নের ক্ষমতা এবং সেখান থেকে ইরানি সেনাবাহিনীর বিমান শক্তি পরিচালনা ব্যাহত করেছে।’

 

 

 

গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

 

তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা