রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মাধবপুরে মাদ্রাসার এক শিশু কর্তৃক অপর শিশুকে হত্যা:

 

চাঁদ সুলতানা চৌধুরী 

দৈনিক একুশে সংবাদ 

ষ্টাফ রিপোর্টার :

মাধবপুর প্রতিনিধি :

 

হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসার এক শিশু আরেক শিশুকে ধারালো ছুরি দিয়ে হত্যাকরে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে নিহত আশরাফুল ইসলাম রাফি(৮)এর লাশ মাদ্রাসার পাশে ঝোপ থেকে পুলিশ উদ্ধার করে।

 নিহত রাফি নাসিরনগর উপজেলার চাপর তলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটাখোলাস্থ আলহাজ ইয়াসমিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র 

শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে এহসানুল হক নবীন (৯) এ ঘটনা ঘটায়। প্রতিদিনের ন্যায়, আজ ফজরের নামাজ শেষে সকালের পড়া শেষ করে সকল ছাত্ররা ঘুমিয়ে পড়ে। নবীন মাদ্রাসার শিক্ষক ছাত্রদের চোখে ফাঁকি দিয়ে পরিকল্পনা করে জুতা আনার কথা বলে রাফিকে নিয়ে যায় মাদ্রাসার সীমানা প্রাচীরের ভিতর দক্ষিণ পাশে একটি ঝোপে। সেখানে নিয়ে ছুরি দিয়ে উপুর্যপুরি আঘাত করে রাফির মৃত্যু নিশ্চিত করে ঝোপের ভিতর কাদামাটিতে ফেলে চলে আসে। 

পরে ওই মাদ্রাসার দুই শিক্ষার্থী বিষয়টি জানতে পেয়ে নবীন কে আটক করে শিক্ষককে খবর দেয়। শিক্ষকরা স্থানীয় ইউ/পি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সুহেলকে জানালে তিনি পু্লিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হন।

থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ কবির হোসেন একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন। পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা