রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

 

 

রিপোর্ট  : চাঁদ সুলতানা চৌধুরী ( শাবানা) দৈনিক একুশে সংবাদ ষ্টাফরিপোর্টার 

মাধবপুর হবিগঞ্জ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার।

 

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—

১. আমীর হোসেন, পিতা: আব্দুল হাকিম, ঠিকানা: জয়পুর, চৌমুহনী, মাধবপুর।

২. সাজিদ মিয়া, পিতা: ইলিয়াছ মিয়া, ঠিকানা: শাহবাজপুর, সরাইল।

 

তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

 

অভিযানে সহায়তা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি টিম।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা