রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

দৈনিক পূর্বাভাস-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোর কবিতা-কথা ও ভালোর গান।

রিপোর্ট :নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সাউন্ডবাংলা- দৈনিক পূর্বাভাস-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোর কবিতা-কথা ও ভালোর গান। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক এম শাহজাহান আলী। কথাশিল্পী শান্তা ফারজানা ও কলামিস্ট মোমিন মেহেদী নিবেদিত আলোর কবিতা – কথা ও ভালোর গান-এ সভাপতিত্ব করেন সাংবাদিক ও অভিনেতা মোখলেছুর রহমান তোতা। বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী কালাম ফয়েজী, ব্যাংকার ও কবি সাইফুল ইসলাম চৌধুরী, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাহিদ হাসান, এবং কবি রিপন শান। বক্তব্য রাখেন জাতীয় দৈনিক পূর্বাভাস এর যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি। এ আয়োজনে সাহিত্যবন্ধু সম্মাননা কথাশিল্পী কালাম ফয়েজী, কাব্যবন্ধু সম্মাননা কবি রিপন শান, সমাজবন্ধু সম্মাননা সমাজসেবি ফেরদৌসি আক্তার রেহানা ও সমাজসেবি মিজানুর রহমান মোল্লাকে প্রদান করা হয়।

উপস্থিত অতিথিবৃন্দ এসময় বলেন, একাত্তরের স্বাধীনতা কারো বাপদাদার নয়; এই স্বাধীনতা সকল নাগরিকের। সেই স্বাধীনতাকে কোনো দল- গোষ্ঠি বা ব্যাক্তি খাটো করার চেষ্টা করলে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে। ভুলে গেলে চলবে না, অতিতের অন্যায়ের প্রতিবাদের প্রেক্ষিতেই অন্তবর্তী সরকারের সৃষ্টি। অতএব, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা