শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী: কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার, আটক ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড: প্রথম ১০০ দিন: প্রত্যাশা, উদ্যোগ ও বাস্তবতার পরীক্ষায় সরকার: বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে:

রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশাল অভিযান দেড় কোটি টাকার মাদকসহ গ্রেফতার -৩:

 

রিপোর্ট :মোঃ- জাকির হোসেন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে লাভরা পাড়া এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য সহ ৩ মাদককারবারীকে আটক করেছে যৌথবাহিনী। রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ।
এসময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার কয়েকটি পরিত্যক্ত বাড়িতে সাড়াশি অভিযান চালিয়ে ১৬০০ বোতল ফেন্সিডিল ও স্কারাপ, ৯৫০০ পিস ইয়াবা ও ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এসময় ৩ মাদককারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লাভরাপাড়া এলাকার আমানউল্লাহর ছেলে তানজিদ (২৮), আলাউদ্দিনের রিফাত (১৮), পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল (২৩)।

অভিযান শেষে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় মাদকের যে সিন্ডিকেট গড়ে উঠেছে, তা নির্মূলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে, যাদের ধরতে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা