সংবাদ বিজ্ঞপ্তি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সমিতি ‘লিগ্যাসি ০৭০৮, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ জুন ২০২৬, শনিবার বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টে এজিএম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যরা অংশ নেন এবং সমিতির লক্ষ্য-উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন।
এজিএমের দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল বাকী রেজা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান সিকদার এবং কোষাধ্যক্ষ হিসেবে মুহাম্মদ যুবাইর হোসাইন নির্বাচিত হন।
পরে নবনির্বাচিত নেতৃত্বের অধীনে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি মো. আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান খান, দপ্তর সম্পাদক গোলাম গাউস রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ানুর রহমান, পরিকল্পনা ও বিনিয়োগ সম্পাদক ফুয়ারা খাতুন এবং কার্যনির্বাহী সদস্য শাহনাজ পারভীন বীথি, সোহেল রানা ও আনোয়ার মজিদ নাহিদ।
সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধনকে আরও সুদৃঢ় করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘লিগ্যাসি ০৭০৮’ কাজ করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে সদস্যদের অংশগ্রহণে নৈশভোজের আয়োজন করা হয়।
এজিএমে আরও উপস্থিত ছিলেন রাজিবুর রহমান, শিকদার দিদারুল, মো. রফিকুল ইসলাম, মো. আবু নাঈম, মো. জুলফিকার আলী, আব্দুল আজিজ, আমিনুর রহমান, মোহাম্মদ জুয়েল, মো. মতিউর রহমান, মো. আল আমিন খান, মো. ইলিয়াস আলী মণ্ডল, মো. জাবেদ মিয়া, খান মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, দিদারুল আলম ভূঁইয়া, মো. মুজাম্মেল হোসাইন রিয়াজ, মো. ফরিদ উদ্দিন, সাদেকুর রহমান, শাহীনুর আলম সাকি, শাহীন মাতুব্বর, মো. আরিফ উল্লাহ খান, মো. আবুল বাশার, তারিকুল ইসলাম, খায়রুল বাশার পাভেল ও মনিরুল ইসলাম।