রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগী ও রোগীর স্বজনদের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দালাল চক্রের সদস্যকে আটক করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আটক কৃত হলেন, মোহাম্মদ হযরত আলী (২৮)। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শনিবার (১৮ জুলাই)বেলা ১২টার দিকে ঢামেকের নতুন ভবনের দোতলা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন আনসার সদস্যরা।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান,ঢামেকের নতুন ভবনের দোতলা দায়িত্বরত আনসার সদস্য
এপিসি মোহাম্মদ ইউসুফ ও আনসার সদস্য মো:
ওমর ফারুক দেখতে পান,হযরত আলী (২৮) নামে এক যুবক রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আটক হযরত আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে চানখারপুলে অবস্থিত মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে কাজ করি। হাসপাতালের আশপাশ থেকে রোগীদের প্রতিষ্ঠানটিতে নিয়ে যাওয়াই তার দায়িত্ব। তিনি আরও বলেন, তিনি একা নন; একই প্রতিষ্ঠানের আরও কয়েকজন কর্মী একই ধরনের কাজ করে। তার ভাষ্যমতে, আজিম, সিপন, সুমন ও সুলতান নামের ব্যক্তিরা প্রতিষ্ঠানটির পরিচালনের মালিক । তিনি দাবি করেন, তাদের নির্দেশনা অনুযায়ী রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কাজ করা হতো।
তাৎক্ষণিক ভাবে টহল ডিউটিতে থাকা আনসার সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত এক যুবক কে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নির্দেশনায় ঢামেকে দালাল বিরোধী এবং যারা অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা করেন, যাদের কোন কাজ নেই তাদের ধরার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।