মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমদানী রপ্তানি ঢাকা আঞ্চলিক অফিসে দূর্নীতির নীরব সিন্ডিকেট নেপথ্যে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ : চিলমারী নদী বন্দর স্থাপন প্রকল্পে চলছে হরিলুট নেপথ্যে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ : ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক মিজানুর পুনর্নির্বাচিত: মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ: ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা :

ভারতের ‘ভূখণ্ড’ নিয়ে নতুন ২ প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) প্রতিষ্ঠা করেছে বেইজিং। তবে ভারতের দাবি, নতুন এই দুই অঞ্চলের কিছু অংশ তাদের লাদাখের ভূখণ্ডের ভেতরে পড়েছে। এই জন্য বেইজিংয়ের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিজেদের আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (০৩ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের তরফেই সেনা প্রত্যাহার হয়েছে। তারপর এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিলো।

 

গত ২৭ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াংয়ে এই দুটি কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায়। তাদের খবরে বলা হয়, শিনজিয়াংয়ের সরকার হোটান প্রিফেকচারের অধীনে হে’আন কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে, যা হোটান প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে।

 

তবে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি।

 

তিনি বলেন, আমরা হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। আমরা কখনো এই এলাকায় চীনের অবৈধ দখলদারি স্বীকার করিনি।

রণধীর জয়সওয়াল বলেন, নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে বৈধতা দেবে না। আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা