শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে:

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে মারধর, রক্তাক্ত অবস্থায় উদ্ধার:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালে দ্বিতীয় দিনের মতো চলমান সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের মাঝে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা বিক্ষোভকারীদের মারধরের শিকার হয়েছেন।

 

প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকারীরা কাঠমান্ডুর বুদানিলকান্তে দেউবার বাসভবনে ভাঙচুর চালায়। ফুটেজে দেখা গেছে, হামলার পর সাবেক প্রধানমন্ত্রীর মুখ থেকে রক্ত পড়ছে। দেউবা এবং আরজুকে উদ্ধার করতে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের বাসভবনে হামলা হয়।

 

 

মারধরের শিকার হওয়ার পর স্থানীয় একটি মাঠে তাদের ‘অসহায়ভাবে’ বসে থাকতে দেখা যায়। খবর এনডিটিভি’র।

 

 

এদিকে, নেপালের আরেক সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর বিক্ষোভকারীদের দেয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

 

জানা যায়, বিক্ষোভকারীরা রাজ্যলক্ষ্মী বাড়ির ভেতর আটকে রেখেই সেখানে আগুন ধরিয়ে দিলে তিনি দগ্ধ হয়ে মারা যান।

 

নেপালের রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় ওই বাড়িতে এ ঘটনা ঘটে।

 

পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাজ্যলক্ষ্মী চিত্রকরকে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসার সময় তিনি মারা যান।

 

 

তবে ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা