শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে:

ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করার ঘোষণা দিয়েছেন। এর আগে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

 

হায়দরাবাদ হাউসে হওয়া এই বৈঠকের বিষয়ে পুতিন বলেন, আলোচনা “গঠনমূলক” এবং “বন্ধুত্বপূর্ণ পরিবেশে” হয়েছে। তিনি দুই দেশের বাণিজ্য ও কৃষি খাতের সম্পর্ক জোরদার করতে হওয়া একাধিক চুক্তিকে ‘আকর্ষণীয়’ বলে মন্তব্য করেন। দুই দেশের বাণিজ্যে নিজস্ব জাতীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধিতেও তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও, পুতিন ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণেও সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন।

 

জ্বালানি তেল সরবরাহ প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়া ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি দিতে প্রস্তুত। যদিও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দিক থেকে ভারতের ওপর চাপ রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, জ্বালানি কেনার মাধ্যমে নয়াদিল্লি মস্কোকে কিয়েভের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও আরোপ করেছেন।

 

দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান ভ্লাদিমির পুতিন। তাঁকে পালাম বিমানবন্দরে স্বাগত জানান নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট পুতিন আজ রাত ৯টার দিকে ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা