শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি আহত: কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ,পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রস্তুতি: মমতার দীর্ঘ ১৫ বছরের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল,পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল: মোস্তাক পাশা(মিলন) কে ‘দ্বিতীয় বিভাগ অনূর্ধ্ব-১৮ ফুটবল লীগ ২০২৫-২৬’-এর চেয়ারম্যান মনোনীত: শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম: রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন: নোয়াখালীর সোহেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত: স্বাস্থ্য অধিদপ্তরের আ’ লীগের দোসর কর্মচারী জালাল উদ্দিন, তোফাজ্জল, জাহাঙ্গীর ও রাকিবুল সিন্ডিকেট গড়ে দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ । তাদের কাছে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা জিম্মি : সাজানো, মিথ্যা, বানোয়াট চরিত্র হননমূলক অপবাদ ছড়িয়ে সামাজিকভাবে মানহানি করার চেষ্টা প্রতিবাদে ভোক্তভুগী পরিবারের সংবাদ মস্মেলন: মিরপুর গৃহায়নে আ’ লীগ দোসর অফিসের কর্মচারীর নিজাম সিকদার ও মাহবুবের বিরুদ্ধে অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ, তাদের স্ত্রীদের নামেও সম্পদের পাহাড় গড়েছেন:

হাদি গুলিবিদ্ধ হওয়ার পর জুলকারনাইন সায়ের গত কয়েক মাসে অন্তত ৮০ জন আততায়ী দেশে ঢুকেছে:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার (১২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

 

ওই পোস্টে সায়ের লিখেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থি গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে।

 

তিনি আরো লিখেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বায়েনের হ্যান্ডলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থি গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে।

 

সায়েরের ভাষ্য, সুব্রত বায়েন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলেছে। পরবর্তীতে সুব্রত বায়েনের মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাঈদ ও দিপুর সাথে কথা বলিয়ে দেয়।

 

তিনি লিখেছেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা