শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ,পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রস্তুতি: মমতার দীর্ঘ ১৫ বছরের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল,পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল: মোস্তাক পাশা(মিলন) কে ‘দ্বিতীয় বিভাগ অনূর্ধ্ব-১৮ ফুটবল লীগ ২০২৫-২৬’-এর চেয়ারম্যান মনোনীত: শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম: রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন: নোয়াখালীর সোহেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত: স্বাস্থ্য অধিদপ্তরের আ’ লীগের দোসর কর্মচারী জালাল উদ্দিন, তোফাজ্জল, জাহাঙ্গীর ও রাকিবুল সিন্ডিকেট গড়ে দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ । তাদের কাছে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা জিম্মি : সাজানো, মিথ্যা, বানোয়াট চরিত্র হননমূলক অপবাদ ছড়িয়ে সামাজিকভাবে মানহানি করার চেষ্টা প্রতিবাদে ভোক্তভুগী পরিবারের সংবাদ মস্মেলন: মিরপুর গৃহায়নে আ’ লীগ দোসর অফিসের কর্মচারীর নিজাম সিকদার ও মাহবুবের বিরুদ্ধে অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ, তাদের স্ত্রীদের নামেও সম্পদের পাহাড় গড়েছেন: রাজধানীর নিউমার্কেটসহ আশপাশের ফুটপাতের মুখোশধারী সিন্ডিকেটের বিরুদ্ধে জনতার ক্ষোভ, চাঁদাবাজির অভিযোগে উত্তাল এলাকা:

আনিস আলমগীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার, তোলা হবে আদালতে:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা আসছেন। তদন্তকারী থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

 

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি দায়ের করেছিলেন।

 

অভিযোগে নাম আসা অপর দুজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ। গতকাল (রোববার) রাত ৮টার দিকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ধানমন্ডির একটি জিম থেকে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা