মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল: রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা:

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) রাত প্রায় ৯টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। তবে স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় স্মৃতিস্তম্ভের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজনকে স্মৃতিস্তম্ভে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অগ্নিসংযোগের পরপরই ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর উদ্যোগ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, প্রাথমিক তদন্তে পেট্রল ব্যবহার করে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সহসভাপতি মো. রনিকে আটক করেছে পুলিশ।

ওসি আরও জানান, এই ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা