রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার ( ২৫ অক্টোবর ) জাতীয় ক্রিয়া পরিষদের ( এনএসসি ) সচিব ‘আমিনুল ইসলাম’ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ‘ওয়াকার-উজ-জামান’।
নির্বাচনী প্রক্রিয়ায় এই পদে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একাই মনোনয়নপত্র কেনেন এবং জমা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচন ২০২৪ এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে (বিওএ) এর সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে কিছু প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিনই সেনাপ্রধানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করলো এনএসসি।
এর আগে (বিওএ) এর সভাপতি ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতি পদ থেকে সরে দাঁড়ান তিনি।