বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল: রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা:

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ১৭ কোটির গাড়ি কিনলেন উর্বশী:

রিপোর্ট : বিনোদন ডেস্ক :

 

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিলাসবহুল রোলস-রয়েস ব্র্যান্ডের কালিনান ব্ল্যাক মডেলের গাড়ি কিনেছেন উর্বশী রাউতেলা। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সীমিত সংস্করণের এই গাড়িটি কিনতে উর্বশীকে ব্যয় করতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। 

 

দ্যা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উর্বশীর আগে শাহরুখ, অজয়, ভিভেক, আল্লু অর্জুন ও মুকেশ আম্বানি এই মডেলের গাড়ি কিনেছেন। তবে কোনো অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম, যার গাড়ির তালিকায় এটি যুক্ত করলেন। 

কখনো সোনার কেক কেটে, কখনো দামি পোশাকে আবার কখনো বিলাসবহুল গাড়ি ক্রয় করে সংবাদের শিরোনাম হচ্ছেন উর্বশী। 

এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। 

 

সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলেলে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা