তারিখ: ২৪-০৬-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ২৪ জুন ২০২৬, বুধবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে (৩য় তলা) বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উদ্যোগে দেশ বরেণ্য সাংবাদিক, দৈনিক ইত্তেফাক ও দৈনিক দিনকালের সাবেক সম্পাদক মরহুম আখতার-উল-আলম স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমপি। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ভাইয়ের স্মৃতিচারণে ছিলেন ফখর-উজ্জামান জাহাঙ্গীর, পিতার স্মৃতিচারণে ছিলেন প্রফেসর ড. রেদোয়ান-উল-আলম এবং মূল নিবন্ধক ছিলেন প্রফেসর ড. মাহবুবুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি।
স্মরণ সভায় বক্তব্য রাখেন সাভান্নাহ স্টেট ইউনিভার্সিটি ইউএসএ প্রফেসর ড. সেরাজুল ইসলাম ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মোঃ ওমর ফারুক, বাংলাদেশ এসোসিয়েশন অব জার্নালিস্ট এর সভাপতি এম আব্দুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক হাসনাত করিম পিন্টু, প্রবীণ সাংবাদিক শাহ আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোমিন মোল্লা, জাতীয় সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আইউব আনসারী, সহ-সভাপতি জনাব সহিদুল ইসলাম, ফজলুর রায়হান, সহকারী যুগ্ম মহাসচিব এস.এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, বাংলার ডাক পত্রিকার সম্পাদক মনোয়ার হোসেন সিদ্দিকি, দৈনিক আলোকিত একুশে সংবাদ পত্রিকার সম্পাদক হেদায়েতুল্লাহ মানিক, সাংবাদিক হাবিব রেজা, তাসনিয়া তাসনিম সাদিয়া, নুসরাত জাহান মেরী, মওলানা দেলোয়ার হোসেন, তাসমিয়া বেগম প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির মহাসচিব মোহাঃ শেখ সাদী। সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি’র চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সমিতির যুগ্ম মহাসচিব জনাব নাহিদ নজরুল।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন আখতারুল আলম বরেণ্য সাংবাদিকদের পথিকৃত ও উজ্জ্বল নক্ষত্র। বর্তমান সংবাদ পেশায় যারা আছেন তাদেরকে হলুদ সাংবাদিকতা পরিহার করে আখতারুল আলমকে অনুস্মরণ করার জন্য আহ্বান জানান।